শনিবার, ২৩ ফেব্রুয়ারি, ২০১৩

দিঘীনালায় জেএসএস(এমএন লারমা) সদস্যকে লক্ষ্য করে সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গুলি


সিএইচটি নিউজ বাংলা, ২৩ ফেব্রুয়ারি ২০১৩, শনিবার
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলা সদরের মাইনী রিসোর্টের সামনে আজ ২৩ ফেব্রুয়ারি শনিবার রাত সাড়ে ৭টার দিকে আগে থেকে ওঁ পেতে থাকা সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা জেএসএস(এমএন লারমা)-এর সদস্য নিরু চাকমাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে গেলেও তাকে বহনকারী মোটর সাইকেল চালক মো: শাহজাহান গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে। আহত অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।