রবিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০১৩

রাঙামাটিতে সন্তু গ্রুপ কর্তৃক এক সরকারী কর্মচারী অপহৃত


সিএইচটি নিউজ বাংলা, ১৭ ফেব্রুয়ারি ২০১৩, রবিবার
রাঙামাটি জেলা সদরের রাজমনি পাড়া থেকে আজ ১৭ ফেব্রুয়ারি রবিবার সন্তু গ্রুপ কর্তৃক এক সরকারী কর্মচারী অপহৃত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। অপহৃত ব্যক্তির নাম মনোশ্রী চাকমা (৪৮)। তিনি জুরোছড়ি স্বাস্থ্য কমপ্লেক্সে পরিসংখ্যান বিভাগে চাকরি করেন।

জানা যায়, আজ রবিবার সকাল ১০টার দিকে সন্তু গ্রুপের একদল লোক রাজমনি পাড়ায় গিয়ে নিজ বাড়ি থেকে মনোশ্রী চাকমাকে অপহরণ করে রাঙাপানির দিকে নিয়ে যায়। অপহরণের কারণ এখনো জানা যায়নি।#