বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩

মানিকছড়িতে গণধর্ষণ মামলার আসামী মোশারফ গ্রেফতার


সিএইচটি নিউজ বাংলা, ৩০ জানুয়ারি ২০১৩, বুধবার
খাগড়ছড়ির মানিকছড়ি উপজেলার ধার্য্যা পাড়ায় এক পাহাড়ি নারীকে গণধর্ষণ মামলার আসামী মো: মোশারফকে গতকাল ২৯ জানুয়ারি মঙ্গলবার মানিকছড়ি থানা পুলিশ গ্রেফতার করেছে । বিগত ২০০০ সালে এ গণধর্ষণের ঘটনাটি সংঘটিত হয়। এ ঘটনায় ৫ জন বাঙালি জড়িত ছিল। ঘটনার ১৩ বছর পর এই প্রথম একজন আসামীকে গ্রেফতার করা হলো। বাকী আসামীরা এখনো ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে।

জানা গেছে, গ্রেফতারকৃত মো: মোশারফ মানিকছড়ি উপজেলার তিনটহরী শিবির এলাকার প্রভাবশালী ব্যক্তি আব্দুল মতিনের ভাই।

অভিযোগ পাওয়া যাচ্ছে, ধর্ষক মোশারফের ভাই আব্দুল মতিন ধর্ষিতার স্বামী ও বাবাকে ১০,০০০ টাকা দিয়ে এই মামলা নিষ্পত্তি করতে চাচ্ছে এবং গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে সাক্ষ্য না দেয়ার জন্য চাপ দিচ্ছে

এ মামলাটি প্রত্যাহার করার জন্য গতকাল মঙ্গলবার বাঙালিরা জোরপূর্বকভাবে ভিকটিম, তার স্বামী ও পাড়ার এক কার্বারীকে খাগড়াছড়ি আদালতে নিয়ে এসেছে বলে জানা গেছে।#