বুধবার, ৩০ জানুয়ারি, ২০১৩

বাঘাইছড়িতে সন্তু গ্রুপের গুলিতে জেএসএস(এমএন লারমা)-এর এক সদস্য আহত


সিএইচটি নিউজ বাংলা, ৩০ জানুয়ারি ২০১৩, বুধবার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে জেএসএস(এমএন লারমা)-এর সদস্য বিপিন চাকমা ওরফে কুশন(৪৫) পিতা-মৃত চিত্ত রঞ্জন চাকমা আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। তিনি জেএসএস(এমএন লারমা)-এর নেতা অভিযান চাকমার ছোট ভাই। তার বাড়ি বাঘাছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের  উত্তর পাবলাখালী গ্রামে।

জানা যায়, আজ ৩০ জানুয়ারি বুধবার বিকাল আনুমানিক ৩টার সময় বাঘাইছড়ি উপজেলার সদরের বটতলী দিক হতে মোটর সাইকেল যোগে এসে সন্তু গ্রুপের সন্ত্রাসীরা বিপিন চাকমাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তার ডান হাতের বাহুতে গুলিবিদ্ধ হয়। এ সময় তিনি উপজেলা মাঠের সামনে দাঁড়িয়ে ছিলেন। গুলিবিদ্ধ অবস্থায় তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।#