শুক্রবার, ৭ ডিসেম্বর, ২০১২

দিঘীনালায় সন্তু গ্রুপের গুলিতে জেএসএস(লার্মা)-এর এক সদস্য আহত


সিএইচটি নিউজ বাংলা, ৭ ডিসেম্বর ২০১২, শুক্রবার
খাগড়াছড়ির দিঘীনালার চংড়াছড়ির লিচুবাগান এলাকায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে জেএসএস(লার্মা)-এর এক সদস্য গুরুতর আহত হয়েছে। তার নাম প্রীতি চাকমা (৪০),িতা নলিনী চাকমা, গ্রাম-উগুদো ছড়ি। আজ ৭ ডিসেম্বর শুক্রবার দুপুর আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়,  প্রীতি চাকমা সাংগঠনিক কাজ শেষে ফেরার পথে চংড়াছড়ির লিচুবাগান নামক স্থানে এসে পৌঁছলে আগে থেকে ওঁত পেতে থাকা সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এতে তিনি গুরুতর আহত হন। তার দুই হাতে ও পেটে গুলিবিদ্ধ হয়েছে বলে জানা গেছে। সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দিঘীনালা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে খাগড়াছড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।