সিএইচটি নিউজ বাংলা, ৫ ডিসেম্বর ২০১২, বুধবার
রাঙামাটির নান্যাচর উপজেলায় নান্যাচর সেনা
জোনের উদ্যোগে জোন হেডকোয়ার্টার এলাকায় বিনামূল্যে চক্ষু শিবির ও শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে শীতবস্ত্র
নিতে এসে সেনা সদস্য কর্তৃক এক পাহাড়ি নারী (৩০) যৌন হয়রানির শিকার হয়েছেন। গতকাল ৪ ডিসেম্বর মঙ্গলবার
এ ঘটনা ঘটে।
জানা যায়, গতকাল মঙ্গলবার বিকাল
সাড়ে ৩টার সময় সাবেক্ষং ইউনিয়নের মরাচেঙে গ্রাম থেকে কম্বল নিতে আসা ঐ পাহাড়ি নারী
কম্বলের জন্য লাইনে দাঁড়ান। এ সময় ভিড়ের মাঝে জনৈক সেনা সদস্যটি তার বুকে হাত দিয়ে যৌন আক্রমণ
চালায়। এরপর ঐ আক্রান্ত নারী তীব্র প্রতিবাদ করেন এবং পায়ের সেন্ডেল
খুলে ঐ সেনা সদস্যের গালে চড় লাগিয়ে দেন।
এ ঘটনার প্রতিবাদে আজ ৫ ডিসেম্বর বুধবার দুপুর
২টায় পাহাড়ি ছাত্র পরিষদ নান্যাচরে বিক্ষোভ মিছিল করেছে।
হিল উইমেন্স ফেডারেশনের সভানেত্রী কণিকা দেওয়ান
সেনা সদস্য কর্তৃক উক্ত যৌন হামলার তীব্র নিন্দা-প্রতিবাদ ও অবিলম্বে দোষী সেনা সদস্যের
বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।