সোমবার, ৫ নভেম্বর, ২০১২

দিঘীনালায় সন্তু গ্রুপের সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত


সিএইচটি নিউজ বাংলা, ৫ নভেম্বর ২০১২, সোমবার
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার মেরুং ইউনিয়নের চংড়াছড়ির রঞ্জনমনি কার্বারী পাড়ায় আজ ৫ নভেম্বর সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার সময় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে এক ইউপিডিএফ সদস্য নিহত হয়েছেনিহতের নাম শান্তি চাকমা (৪২) পিতা মৃত ভৃগুধর চাকমা।

জানা যায়, ঘটনার সময় শান্তি চাকমা স্থানীয় চায়ের দোকান থেকে চা খাওয়ার পর বাড়িতে যাচ্ছিলেনযাবার পথে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়এতে তিনি ঘটনাস্থলেই নিহত হন

উল্লেখ্য, গত ২০ অক্টোবর দুপুর ১২টার দিকে মেরুং ইউনিয়নের ১৬ নং ভুইয়ছড়া এলাকায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে জেএসএস (এমএন লারমা) গ্রুপের দুই সদস্য জামাল চাকমা (২৯) ও মেধাঙ্কর চাকমা (২৬) গুরুতর আহত হনদু'সপ্তাহের ব্যবধানে আবারো এ হত্যার ঘটনা ঘটলো