সোমবার, ১২ নভেম্বর, ২০১২

উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু জাতিসূহের স্ব-স্ব কোটা ব্যবস্থার দাবীতে পিসিপি’র বিক্ষোভ সমাবেশ


সিএইচটি নিউজ বাংলা, ১২ নভেম্বর ২০১২, সোমবার
বাংলাদেশের বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে সংখ্যালঘু জাতিসূহের স্ব-স্ব কোটা ব্যবস্থার দাবীতে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে  চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আজ ১২ নভেম্বর সোমবার বিকাল ৩ টায়  বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে

সমাবেশে বক্তব্য রাখেন, পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেন চাকমা, পিসিপি চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক সুকৃতি চাকমা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য পলাশ চাকমাসমাবেশ পরিচালনা করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার আহবায়ক সিমন চাকমা

সমাবেশে কেন্দ্রীয় কমিটির সভাপতি সুমেন চাকমা বলেন, প্রতি বছর প্রত্যেক বিশ্ববিদ্যালয়গুলোতে সংখ্যালঘু জাতিসমূহের স্ব-স্ব কোটা অনুযায়ী বন্টন করা হয় নাফলে যারা প্রান্তিক সংখ্যায় খুব নগন্য তাদের বিশ্ববিদ্যালয়ের পড়ার সুযোগ থাকেনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সদস্য পলাশ চাকমা বলেন, সরকার সংখ্যালঘু জাতিসমূহের জন্য ৫% কোটা দেয়া হয়বাস্তবে সে কোটা ব্যবস্থা সংখ্যালঘু জাতিসমূহের স্ব-স্ব কোটার বন্টন না করে যারা সংখ্যালঘু জাতি নয়, তাদের বেআইনীভাবে বন্টন করা হয়

চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক সুকৃতি চাকমা বলেন, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দলীয় প্রভাব খাটিয়ে কোটা ব্যবস্থার অনিয়ম করে থাকেএর ফলে প্রান্তিক জাতিসমূহ বিশ্ববিদ্যালয় পড়ার সুযোগ থেকে বঞ্চিত হন

বক্তারা অবিলম্বে বিভিন্ন উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সংখ্যালঘু জাতিসমূহের স্ব-স্ব কোটা নিরপেক্ষভাবে বন্টন ও পার্বত্য কোটা বাতিল করে পাহাড়ি কোটা চালু করা এবং কোটা ব্যবস্থার দূর্নীতি ও অনিয়ম বন্ধ করার জোর দাবি জানান।

এদিকে একই দাবিতে রাঙামাটির কুদুকছড়িতেও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১টায় বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের প্রবেশ গেটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে কুদুকছড়ি বাজার প্রদক্ষিণ শেষে আবার বিদ্যালয় প্রবেশ গেটের সামনে এসে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের রাঙামাটি জেলা শাখার সাংগঠনিক সম্পাদক বাবলু চাকমা ও নান্যাচর থানা শাখার সাধারণ সম্পাদক অনিল চাকমা বক্তব্য রাখেন।