ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), গণতান্ত্রিক যুব ফোরাম(ডিওয়াইএফ), পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) ও হিল উইমেন্স ফেডারেশনের যৌথ উদ্যোগে শীতকালীন ধান কাটার কাজে সাধারণ জনগণকে স্বেচ্ছাশ্রম দিয়ে সহযোগিতা করার কর্মসূচীতে জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।এলাকার জনগণ এ কর্মসূচিকে পূর্ণ সমর্থন জানিয়ে এ ধরনের উদ্যোগ গ্রহণের জন্য ইউপিডিএফকে ধন্যবাদ জানিয়েছেন। অনেকে ধান কাটার কাজে সহযোগিতা পেতে সংগঠনের নেতা-কর্মীদের কাছে ছুটে আসছেন। যতদুর সম্ভব ইউপিডিএফ ও তিন সংগঠনের নেতা-কর্মীরা স্বেচ্ছাশ্রম দিয়ে জনগণকে সহযোগিতা দেয়ার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর এলাকায় কর্মসূচিতে নেতৃত্বদানকারী ইউপিডিএফ নেতা অংসাচিং মারমা।
শুক্রবার, ১৬ নভেম্বর, ২০১২
ইউপিডিএফের উদ্যোগে শীতকালীন ফসল কাটার কাজে জনগণকে সহযোগিতা দেয়ার কর্মসূচীতে ব্যাপক সাড়া