সিএইচটি নিউজ বাংলা, ১৭ নভেম্বর ২০১২,
শনিবার
খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার বাবুছড়ায় সেনা
সদস্য কর্তৃক দু’টি বাড়িতে তল্লাশি
চালানো হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ ১৭ নভেম্বর শনিবার বিকালে এ তল্লাশির ঘটনা ঘটে।
জানা যায়, দিঘীনালা সেনা জোন
থেকে লেঃ ফখরুল ও আতাউরের নেতৃত্বে ৩ পিকআপ সেনা জওয়ান বাবুছড়া নোয়াবাজারের অতিকায়
কার্বারী পাড়ায় যায়। সেখানে সেনারা মৃত সুভাষ বসু চাকমার দুই ছেলে সাধন মনি চাকমা (৩৭)
ও লক্ষ্মীমনি চাকমার (৩৩) বাড়িতে ব্যাপক তল্লাশি অভিযান চালায়। এ সময় সেনারা 'সকালে
ইউপিডিএফের লোকজন এসেছে কিনা,
কোথায় মিটিং হচ্ছে' ইত্যাদি জিজ্ঞাসা করে। সেনারা বাড়িতে তল্লাশি
ছাড়াও ঢেকিশাল, পায়খানা ঘর পর্যন্ত তল্লাশি চালায়। পরে অবৈধ কোন কিছু
না পেয়ে সেনারা ক্যাম্পে ফিরে যায়।