রবিবার, ১৮ নভেম্বর, ২০১২

সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার অগণতান্ত্রিক সিদ্ধান্তের প্রতিবাদ


সিএইচটি নিউজ বাংলা, ১৮ নভেম্বর ২০১২, রবিবার
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ (সন্তু গ্রুপের) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সাম্প্রতিক নেয়া সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আজ ১৮ নভেম্বর রবিবার বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতৃবৃন্দ একটি বিবৃতি প্রদান করেনবিবৃতিতে নেতৃবৃন্দ বলেন পিসিপি (সন্তু গ্রুপ) চবি শাখার বর্ধিত সভায় নেয়া সিদ্ধান্তটি চরম অগণতান্ত্রিক ও ফ্যাসীবাদের বহিঃপ্রকাশ

নেতৃবৃন্দ আরো বলেন পার্বত্য চট্টগ্রাম চুক্তির পর সন্তু লারমা তার প্রত্যেকটি রাজনৈতিক কর্মসূচিতে পার্বত্য চট্টগ্রামের অধিকার হারা জুম্ম জনগনের একমাত্র সংগঠন ইউপিডিএফকে নির্মূলের কর্মসূচি হাতে নিয়ে মাঠে নেমেছেপিসিপি (সন্তু গ্রুপ) এর এ ঘোষনার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে আরো সংঘাতময় করে তুলবে বলে নেতৃবৃন্দ মনে করেন

উল্লেখ্য, গত শনিবার ১৭ নভেম্বর সন্তু লারমা সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার বর্ধিত সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পার্বত্য চুক্তি বিরোধীদের অবস্থান সম্পর্কে পর্যবেক্ষণ আশু পদক্ষেপের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। যার প্রতিবাদে  ইউপিডিএফ সমর্থিত বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ(পিসিপি)-এর চবি শাখার নেতৃবৃন্দ এই বিবৃতি প্রদান করলেন।