সিএইচটি নিউজ বাংলা, ১৮ নভেম্বর ২০১২, রবিবার
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র
পরিষদ(পিসিপি)-এর মাটিরাঙ্গা কলেজ শাখার ২য় কাউন্সিল আজ ১৮ নভেম্বর রবিবার সফলভাবে
সম্পন্ন হয়েছে। কাউন্সিলে ২৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটিতে প্রবীর ত্রিপুরাকে
সভাপতি, শ্যামল বিকাশ ত্রিপুরাকে সাধারণ সম্পাদক ও থুইহ্লাপ্রু মারমাকে
সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়।
কমিটি গঠন পূর্বে দুপুর ১২টায় মাটিরাঙ্গা
কলেজের হলরুমে এক সভা অনুষ্ঠিত হয়। প্রবীর ত্রিপুরার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন পাহাড়ি ছাত্র
পরিষদের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আপ্রুসি মারমা, খাগড়াছড়ি জেলা শাখার
সাধারণ সম্পাদক বিপুল চাকমা,
খাগড়াছড়ি সরকারি কলেজ শাখার সহ সাধারণ সম্পাদক
প্রসেনজিৎ ত্রিপুরা প্রমুখ। সভায় স্বাগত বক্তব্য রাখেন চাইথোয়াই মারমা ও উপস্থাপনা করেন
শ্যামল বিকাশ ত্রিপুরা।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে জুম্ম জনগণের
বাঁচার দাবি পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াইয়ে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।