সোমবার, ২২ অক্টোবর, ২০১২

বাঘাইছড়িতে ইউপিডিএফ সমর্থককে লক্ষ্য করে সন্তু সন্ত্রাসীদের গুলি


সিএইচটি নিউজ বাংলা, ২২ অক্টোবর ২০১২, সোমবার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা সদরের চৌমুহনীতে (শাপলা চত্বর) ইউপিডিএফ সমর্থক সত্য রঞ্জন চাকমা ওরফে সরকার্য্যা (৪৮) পিতা মৃত খাদ চন্দ্র চাকমাকে লক্ষ্য করে গুলি করেছে সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা। তার বাড়ী উপজেলার সদরের বাবু পাড়ায়। আজ ২২ অক্টোবর সোমবার বিকাল সোয়া চারটায় এ ঘটনা ঘটে

জানা যায়, সন্তু গ্রুপের সন্ত্রাসীরা বিপ্লব চাকমার নেতৃত্বে দু'টি মোটর সাইকেল যোগে বাঘাইছড়ি সদরে ঢুকে পড়েএ সময় সত্য রঞ্জন চাকমা দুর্গা পূজা উৎসব দেখা শেষে বাড়ী ফিরছিলেনসন্তু গ্রুপের সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি ভাগ্যক্রমে বেঁচে যানহামলার পর সন্ত্রাসীরা মোটর সাইকেল যোগে উপজেলার বটতলা রাস্তা দিয়ে পালিয়ে যায়

উল্লেখ্য, এর আগে গত ২০ অক্টোবর শনিবার খাগড়াছড়ির দিঘীনালার মেরুং ইউনিয়নের ১৬ নং ভুইয়ছড়া এলাকায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীরা জেএসএস(এমএন লারমা)-এর দুই সদস্যের উপর গুলি চালায়এতে জামাল চাকমা (২৯) ও মেধাঙ্কর চাকমা(২৬) আহত হয়