সিএইচটি নিউজ বাংলা, ২০ অক্টোবর ২০১২, শনিবার
খাগড়াছড়ির দিঘীনালার মেরুং ইউনিয়নের ১৬ নং
ভুইয়ছড়া এলাকায় সন্তু গ্রুপের সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে জেএসএস(এমএন লারমা)-এর
দুই সদস্য আহত হয়েছেন। আহতরা হলেন-
জামাল চাকমা (২৯) পিতা নন্দ বিকাশ চাকমা, গ্রাম জালবান্দা মেরুং ও মেধাঙ্কর চাকমা(২৬) পিতা কিরণ কুমার
চাকমা, গ্রাম পূর্ণচন্দ্র কার্বারী পাড়া, চংড়াছড়ি,
মেরুং। আজ শনিবার দুপুরে এ
ঘটনা ঘটে।
জানা যায়, জেএসএস (এমএন লারমা)
গ্রুপের সদস্য জামাল চাকমা ও মেধাঙ্কর চাকমা দুপুর সাড়ে ১২টার দিকে দিঘীনালা থেকে মোটর
সাইকেল যোগে মেরুং যাচ্ছিলেন। যাবার পথে ভুইয়ছড়া এলাকায় পৌঁছলে আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্তু
গ্রুপের সন্ত্রাসীরা তাদের মোটর সাইকেল ল্য করে গুলি চালায়। এতে তারা দু'জনই আহত হয়।
জামাল চাকমার বাম হাতে এবং মেধাঙ্কর চাকমার
বাম পায়ে (পাছায়) ও বাম হাতে গুলিবিদ্ধ হয়। তাদেরকে দিঘীনালা হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে খাগড়াছড়ি
সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
----------