সিএইচটি নিউজ বাংলা, ৮ আগস্ট ২০১২, বুধবার
বান্দরবান পার্বত্য জেলার বোমাং সার্কেল প্রধান, বোমাং রাজা অংশৈ
প্রু চৌধুরী মারা গেছেন।
আজ বুধবার সকাল সোয়া ৯টায় বান্দরবান জেলা শহরের রাজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
আজ বুধবার সকাল সোয়া ৯টায় বান্দরবান জেলা শহরের রাজবাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৮ বছর।
অংশৈ প্রু ১৯৯৮ সালে বোমাং সার্কেলের পঞ্চদশ রাজা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর শত শত বছরের ঐতিহ্যের অংশ হিসেবে বোমাং সার্কেলের বাৎসরিক খাজনা আদায় অনুষ্ঠান ও রাজপূন্যাহ মেলা (পইংজ্রা) আবার চালু করেন।
অংশৈ প্রু চৌধুরী ১৯৭৯ থেকে ৮২ সাল পর্যন্ত জিয়াউর রহমান সরকারের খাদ্য প্রতিমন্ত্রী ছিলেন। সে সময় তিনি বান্দরবান থেকে জাতীয় সংসদ সদস্যও নির্বাচিত হয়েছিলেন।