শুক্রবার, ৩ আগস্ট, ২০১২

লক্ষ্মীছড়িতে অপহৃত দুই গ্রামবাসীকে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে বোরকা সন্ত্রাসীরা

সিএইচটি নিউজ বাংলা, ৩ আগস্ট, ২০১২, শুক্রবার
খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলার ১নং লক্ষ্মীছড়ি ইউনিয়নের মরাচেঙ্গী মুখ পাড়া ও যতীন্দ্র কার্বারী পাড়া থেকে অপহৃত দুই নিরীহ গ্রামবাসীকে ৫০ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দিয়েছে বোরকা সন্ত্রাসীরা। মুক্তপ্রাপ্তরা হলেন জ্যোতিময় চাকমা (৩০)  ও করুণা চাকমা(৩২)। আজ ৩ আগস্ট শুক্রবার রাত ৯টার সময় স্থানীয় জনপ্রতিনিধিদের মাধ্যমে সন্ত্রাসীরা তাদেরকে ছেড়ে দেয় বলে জানা গেছে।

গত ৩১ জুলাই মধ্যরাত আনুমানিক ১টার সময় সেনাবাহিনীর সহযোগিতায় নিজ বাড়ি থেকে সন্ত্রাসীরা তাদেরকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের ৩দিন পর তারা মুক্তি পেলেন।

উল্লেখ্য, সেনাবাহিনীর প্রত্যক্ষ মদদে বোরকা পার্টির সন্ত্রাসীরা দীর্ঘদিন ধরে লক্ষ্মীছড়ি এলাকায় খুন, অপহরণ, মুক্তিপণ আদায়, চাঁদাবাজি সহ নানা সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছে। কিন্তু  প্রশাসন তাদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ না করে সন্ত্রাসীদের আশ্রয়-প্রশ্রয় দিয়ে আসছে। ফলে এসব সেনা মদদপুষ্ট সন্ত্রাসীদের নিকট এলাকাবাসী জিম্মি হয়ে রয়েছে।