বৃহস্পতিবার, ২ আগস্ট, ২০১২

মানিকছড়িতে সেটলার কর্তৃক এক শিশুকে ধর্ষণের চেষ্টা!

সিএইচটি নিউজ বাংলা, ২ আগস্ট ২০১২, বৃহস্পতিবার
খাগড়াছড়ির মানিকছড়িতে
চতূর্থ শ্রেণীতে পড়ূয়া মারমা সম্প্রদায়ের এক মেয়ে শিশুকে(১২) জনৈক সেটলার কর্তৃক ধর্ষণের চেষ্টার ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া গেছে। গতকাল ১ আগষ্ট বুধবার দুপুর ২টার দিকে মানিকছড়ি উপজেলার বাটনাতলী এলাকায় এ ঘটনা ঘটে।
জানা যায়, চেম্প্রুপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণীতে পড়ুয়া ঐ শিশুটি ২য় সাময়িক পরীক্ষা শেষে বাড়িতে ফিরে ভাত খাওয়ার পর তুষ বিক্রি করতে তার থেকে কম বয়সী আরো দুই শিশু সহ পাঁয়ে হেঁটে বাটনাতলী বাজারে যাচ্ছিল। যাবার পথে এক সেটলার যুবক(১৮) তাদের পথরোধ করে এবং ঐ শিশুটিকে ধর্ষণের চেষ্টা চালায়এ সময় শিশুটি চিকার দিলে সেটলার যুবকটি পালিয়ে যায় ঘটনার পর শিশুটি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। ফলে আজ বৃহস্পতিবার পরীক্ষা থাকার পরও সে আর পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রামে সেটলার কর্তৃক নারী নির্যাতন, ধর্ষণ ও শ্লীলতাহানির ঘটনা উদ্বেগজনভাবে বেড়েই চলেছেএসব ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় দুর্বৃত্তরা এ ধরনের ঘটনা বারবার ঘটানোর সাহস পাচ্ছে