সিএইচটি নিউজ বাংলা, ২৩ জুলাই ২০১২ সোমবার
বাঘাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার লাল্যাঘোনা গ্রাম থেকে সন্তু গ্রুপ কর্তৃক দুই ব্যক্তি অপহরণের শিকার হয়েছে। অপহৃতরা হলেন, মেকি চাকমা(২০) পিতা নিশি কুমার চাকমা ও তপন চাকমা(২০) পিতা মায়াক্ক চাকমা।

জানা যায়, গতকাল ২২ জুলাই রবিবার রাত আনুমানিক ৯টার দিকে বরুণ
চাকমা ও বিস্তার চাকমার নেতৃত্বে সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য শিজক থেকে বোট যোগে
এসে লাল্যাঘোনা গ্রামে ঢুকে তাদেরকে অপহরণ করে নিয়ে যায়। তাদেরকে অপহরণের কারণ
জানা যায়নি।