সিএইচটি নিউজ বাংলা, ২৩ মে ২০১২
পার্বত্য চট্টগ্রাম
ভূমি কমিশনের এক তরফা শুনানী বাতিল ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবীতে খাগড়াছড়ি ও রাঙামাটিতে গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে টানা ৩৬ঘন্টার সড়ক ও নৌপথ
অবরোধ কর্মসূচী পালিত হচ্ছে। নেতাকর্মীরা বিভিন্ন সড়কে টায়ার
জ্বালিয়ে
অবরোধের সমর্থনে
পিকেটিং করছে। অবরোধের কারণে জেলা সদর এবং উপজেলাগুলোতে দুরপাল্লা ও আভ্যন্তরীন সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
অবরোধ চলাকালে
রাঙ্গামাটি শহরে হালকা অটোরিক্সা চলাচল করলেও অবরোধের কারনে রাঙ্গামাটি থেকে
দুরপাল্লার বাস চলাচল করেনি। নৌ পথে জেলার
উপজেলা গুলোতে কোন নৌ যান ছেড়ে যায়নি।
