পার্বত্য চট্টগ্রাম ভুমি কমিশনের একতরফা শুনানী বাতিল ও
প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে গণতান্ত্রিক যুব ফোরামের ডাকা খাগড়াছড়ি ও
রাঙামাটিতে আজ ২৩ মে বুধবার ও আগামীকাল ২৪ মে বৃহস্পতিবার
লাগাতার ৩৬ ঘন্টার সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। খাগড়াছড়ি ও রাঙামাটিতে আগামীকাল
সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে। এছাড়া আজ বুধবার
বান্দরবানেও সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালনের ঘোষণা দেয়া
হয়েছে।
বৃহত্তর পার্বত্য
চট্টগ্রাম পাহাড়ী ছাত্র পরিষদ, হিল উইমেন্স ফেডারেশন ও নির্বাচিত জুম্ম জনপ্রতিনিধি
সংসদ সহ বিভিন্ন সংগঠন এ অবরোধ
কর্মসূচীতে সমর্থন জানিয়েছে।
উল্লেখ্য, পার্বত্য ভূমি কমিশনের চেয়ারম্যান খাদেমুল ইসলাম
চৌধুরী আজ বুধবার ও আগামীকাল
বৃহস্পতিবার নতুন শুনানী তারিখ নির্ধারণ করেন এবং গত ৩ মে তিনি
সাংবাদিকদের বলেন, কমিশনের বিচারিক প্যানেলের সদস্যরা উপস্থিত না হলেও বিশেষ বিধান
প্রয়োগ করে ভূমি বিরোধ নিষ্পত্তি করা হবে। তার এ ঘোষণার পরই পার্বত্য চট্টগ্রামের
আঞ্চলিক রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন প্রতিবাদ জানিয়ে আসছে। গত ২১ মে খাগড়াছড়িত
এক বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়ে গণতান্ত্রিক যুব ফোরাম এ অবরোধ কর্মসূচি
ঘোষণা দেয়।