বৃহস্পতিবার, ১৭ মে, ২০১২

পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের শুনানী বাতিলের দাবিতে আগামীকাল বিক্ষোভ

সিএইচটি নিউজ বাংলা, ১৭ মে ২০১২
পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশনের এক তরফা শুনানী কার্যক্রম বাতিল ও প্রথাগত ভূমি অধিকারের স্বীকৃতির দাবিতে আগামীকাল ১৮ মে শুক্রবার খাগড়াছড়ি ও রাঙ্গামাটির বিভিন্ন উপজেলায় এক যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। গণতান্ত্রিক যুব ফোরাম, পাহাড়ি ছাত্র পরিষদ ও হিল উইমেন্স ফেডারেশন যৌথভাবে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশন আগামী ২৩ ও ২৪ মে নতুন শুনানীর তারিখ ধার্য করেছে। ইতিপূর্বে জনগণের ব্যাপক প্রতিবাদ ও বয়কটের মুখে ২৮-২৯ ফেব্রুয়ারী এবং ২-৩ মে দুই বার শুনানীর চেষ্টা ব্যর্থ হওয়ার পর এক তরফা, ষড়যন্ত্রমূলক ও অগণতান্ত্রিকভাবে নতুন ওই তারিখ নির্ধারণ করা হয়েছে। পার্বত্য চট্টগ্রাম ভূমি কমিশনের এই অগণতান্ত্রিক কার্যক্রমের প্রতিবাদে এ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়েছে।