সোমবার, ১৪ মে, ২০১২

রাজস্থলীতে সন্তু গ্রুপের সদস্যদের দায়ের কোপে এক ব্যক্তি আহত

রাজস্থলী প্রতিনিধি, সিএইচটি নিউজ বাংলা, ১৪ মে ২০১২,
রাঙামাটির রাজস্থলী উপজেলার ঘিলাছড়ি ইউনিয়নের মাগাইন পাড়ায় জেএসএস (সন্তু গ্রুপ)-এর সশস্ত্র সদস্য কর্তৃক এক ব্যক্তিকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। তার নাম বিকাশ তঞ্চঙ্গ্যা ওরফে বিহারী কুমার (৪০) পিতা মৃত মলিন্দ্র তঞ্চঙ্গ্যা। আজ ১৪ মে সোমবার সকালে এ ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকাল ৭টায় জেএসএস সন্তু গ্রুপের একদল সশস্ত্র সদস্য রাজস্থলী উপজেলার মাগাইন পাড়ায় যায়। সেখানে যাওয়ার পর তারা বিকাশ তঞ্চঙ্গ্যাকে পাড়ার অন্য এক ব্যক্তির বাড়ি থেকে মুরগী ধরতে নির্দেশ দেয়। বিকাশ তঞ্চঙ্গ্যা এ সময় এই মুরগীগুলো আমার নয় এবং আমি ধরতে পারবো না বলায় সন্তু গ্রুপের সদস্যরা তাকে দা দিয়ে কোপ দেয়। এতে সে মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরে তাকে রাজস্থলী উপজেলা হাসপাতালে ভর্তি করিয়ে চিকিৎসা দেয়া হয়।