সিএইচটি নিউজ বাংলা, ২৬ এপ্রিল ২০১২
খাগড়াছড়ির
মাটিরাঙা উপজেলার গোমতি ইউনিয়নের কিরণ মাষ্টার পাড়ায় ৩৫ বছরের এক প্রতিবন্ধী পাহাড়ি(ত্রিপুরা
সম্প্রদায়ের) নারী সেটলার বাঙালি কর্তৃক ধর্ষিত হওয়ার খবর পাওয়া গেছে। গতকাল ২৫
এপ্রিল ২০১২, বুধবার রাত সাড়ে সাতটায় এ ঘটনা ঘটে। ধর্ষিত হওয়া ওই নারী একজন বাক
প্রতিবন্ধী।
জানা
যায়, ঘটনার দিন ধর্ষিত হওয়া ওই নারী ১৯৫ নং বামা গোমতি মৌজার অপূর্ণ মহাজন পাড়া
রেজি: প্রা: বিদ্যালয়ের সহকারি
শিক্ষক কিরণ ত্রিপুরার বাড়িতে বেড়াতে যায়। এদিন কিরণ ত্রিপুরার শ্বশুর মারা যাওয়ায় ওই
নারীকে বাড়িতে রেখে পরিবার-পরিজনসহ কিরণ ত্রিপুরা শ্বশুর বাড়িতে যান। এ সময়
পাশ্ববর্তী পশ্চিম গরগরিয়া চৌদ্দগ্রামের আব্দুল মতিনের ছেলে অলি আহম্মদ ওরফে অলিয়া(৩৮) ও আব্দুল আজিজের ছেলে জিনাত
আলী(৩৫) কিরণ মাষ্টারের বাড়িতে গিয়ে ওই নারীকে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করে। স্থানীয়
এলাকাবাসী ধর্ষণকারীদের আটক করেছে বলে জানা গেছে। তবে ধর্ষণকারীদের বিরুদ্ধে এখনো
থানায় মামলা হয়নি। আজ বৃহস্পতিবার বিকালে সামাজিকভাবে
সালিশ বসার কথা রয়েছে
বলে সূত্র জনিয়েছে।