রবিবার, ২৬ জুন, ২০১১

দেশের ভিন্ন ভাষা-ভাষী জাতিসমূহ বাঙালি নয়, চাপিয়ে দেয়া জাতীয়তা মেনে নেব না : প্রসিত খীসা

সিএইচটি নিউজ বাংলা, ২৬ জুন ২০১১

পূর্ণস্বায়ত্তশাসনের দাবিতে আন্দোলনরত পার্বত্য চট্টগ্রামের রাজনৈতিক দল ইউনাইটেড পিপল ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা আজ ২৬ জুন রোববার সংবাদ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে গতকাল আইনমন্ত্রী কর্তৃক সংসদে উত্থাপিত পঞ্চদশ সংবিধান সংশোধনী বিল'কে বিতর্কিত ও ভিন্ন ভাষা-ভাষী জাতিসমূহের নিকট গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে বিলটি প্রত্যাখ্যান করেছেন

বিবৃতিতে তিনি বলেন, 'পার্বত্য চট্টগ্রামসহ দেশের ভিন্ন ভাষা-ভাষী জাতিসমূহ বাঙালি নয়, চাপিয়ে দেয়া বাঙালি জাতীয়তা আমরা মেনে নেব না দেশের গণতন্ত্রকামী বৃহত্তর জনগণের নিকটও তা গ্রহণযোগ্য নয়'

বিবৃতিতে প্রসিত খীসা সংবিধানে বিসমিল্লাহ্ ও রাষ্ট্র ধর্ম সংযোজনের প্রস্তাব আনার জন্য আওয়ামী লীগ'কে বিএনপি-জামাতের সমগোত্রীয় মন্তব্য করে তীব্র সমালোচনা করেছেন