শনিবার, ৩০ নভেম্বর, ২০১৩

বাঘাইছড়িতে সন্তু গ্রুপ কর্তৃক এক ব্যক্তি অপহৃত !

সিএইচটি নিউজ বাংলা, ৩০ নভেম্বর ২০১৩, শনিবার

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সার্বোতলী ইউনিয়নে জেএসএস(সন্তু গ্রুপ) কর্তৃক  ত্রিদিব চাকমা(৪২) নামে এক ব্যক্তিকে অপহরণের খবর পাওয়া গেছে। তিনি সার্বোতলী ইউনিয়নের গলাচিপা গ্রামের মৃত তেনা চাকমার ছেলে।

জানা যায়, গতকাল ২৯ নভেম্বর শুক্রবার রাত আনুমানিক ১১টার সময় সন্তু গ্রুপের একদল সশস্ত্র সন্ত্রাসী গলাচিপা গ্রামে এসে ত্রিদিব চাকমাকে ঘুম থেকে উঠিয়ে অপহরণ করে নিয়ে যায়। অপহরণের পর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে এবং কি কারণে তাকে অপহরণ করা হয়েছে তা জানা যায়নি। তবে তার এক আত্মীয় ইউপিডিএফের সাথে যুক্ত থাকায় তাকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে গ্রামবাসীরা ধারণা করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর-১২.০০টা) তাকে ছেড়ে দেয়ার খবর কোন খবর পাওয়া যায়নি।