মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর, ২০১৩

দিঘীনালার কবাখালী ইউনিয়নে গণতান্ত্রিক যুব ফোরামের কমিটি গঠিত

সিএইচটি নিউজ বাংলা, ১০ সেপ্টেম্বর ২০১৩, মঙ্গলবার

দিঘীনালা : খাগড়াছড়ির দিঘীনালা উপজেলার কবাখালী ইউনিয়নে গণতান্ত্রিক যুব ফোরামের কমিটি গঠন করা হয়েছে। আজ ১০ সেপ্টেম্বর মঙ্গলবার এক আলোচনা সভার মাধ্যমে ৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।

কমিটি গঠন উপলক্ষে সকাল ১১টায় পাবলাখালী মৈত্রী বৌদ্ধ বিহারে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সভাপতি সুজন চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের প্রধান সংগঠক প্রাণেশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের দিঘীনালা উপজেলা শাখার সভাপতি মেনাকী চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা কলেজ শাখার সভাপতি বিজয় চাকমা, পাবলাখালী এলাকার মুরুব্বী কামিনী রঞ্জন চাকমা, ডলুছড়ি তারাবনিয়া গ্রামের যুব প্রতিনিধি মঞ্জু চাকমা ও জোড়া ব্রীজ এলাকার যুব প্রতিনিধি রবীন্দ্র চাকমা। সভায় স্বাগত বক্তব্য রাখেন গণতান্ত্রিক যুব ফোরামের দিঘীনালা উপজেলা শাখার সদস্য জীবন চাকমা ও উপস্থাপনা করেন সুমন চাকমা।

সভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের উপর প্রতিনিয়ত নিপীড়ন-নির্যাতন চালানো হচ্ছে। ভূমি বেদখলের মাধ্যমে পাহাড়িদের নিজ বাস্তুভিটা থেকে উচ্ছেদের ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। মদ, গাঁজা, হিরোইন আসক্ত করে শাসকগোষ্ঠি যুব সমাজের প্রতিবাদী শক্তিকে দুর্বল করে রাখতে চায়। এর বিরুদ্ধে যুব সমাজকে সজাগ ও সতর্ক থাকতে হবে এবং প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা সকল অন্যায়-অত্যাচারের বিরম্নদ্ধে রম্নখে দাঁড়ানোর জন্য যুব সমাজের প্রতি আহ্বান জানান।

সভা শেষে মঞ্জু চাকমাকে সভাপতি, রবীন্দ্র চাকমাকে সাধারণ সম্পাদক ও জ্ঞানময় চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে ৯ সদস্য বিশিষ্ট কবাখালী ইউনিয়ন কমিটি গঠন করা হয়।
-----