সিএইচটি নিউজ বাংলা, ৭
আগস্ট ২০১৩, বুধবার
খাগড়াছড়ি : খাগড়াছড়ির মাটিরাঙ্গা
উপজেলার তাইন্দং ও তবলছড়ি ইউনিয়নে পাহাড়ি গ্রামে সেটলার হামলা, অগ্নিসংযোগ, লুটপাট
ও ভাংচুরের ঘটনায় খাগড়াছড়ির বিশিষ্ট ব্যক্তিবর্গ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।
বিবৃতিতে তারা অভিযোগ করে
বলেন, বাঙালি অপহরণে সাজানো নাটক দেখিয়ে সেটলার কর্তৃক তাইন্দংয়ে ৮টি পাহাড়ি গ্রাম
ও ২টি বৌদ্ধ বিহারে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর করা হয়েছে এবং ভগবান বুদ্ধের প্রতি
অসম্মান করা হয়েছে।
তারা অচিরেই ক্ষতিগ্রস্ত
পরিবারদের নিরাপত্তা দিয়ে স্ব স্ব বসতভিটায় বাড়ি নির্মাণ পূর্বক যথোপযুক্ত ক্ষতিপূরণ
সহ বৌদ্ধ বিহার নির্মাণ ও নতুন বুদ্ধমূর্তি প্রতিস্থাপন এবং দোষী ব্যক্তিদের আইনের
আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিবৃতিতে স্বাক্ষর করেন
বিশিষ্ট মুরুব্বী ও তাইন্দং ক্ষতিগ্রস্তদের ত্রাণ সংগ্রহ ও বিতরণ কমিটির আহ্বায়ক কিরণ
মারমা, খাগড়াছড়ি জেলা হেডম্যান এসোসিয়েশেনের সভাপতি ক্ষেত্র মোহন রোয়াজা, ঠিকাদার কল্যাণ
সমিতির সভাপতি রবি শংকর তালুকদার ও খাগড়াছড়ি জেলা কার্বারী এসোসিয়েশনের সভাপতি রণিক
ত্রিপুর।