সিএইচটি নিউজ বাংলা, ৯
জুলাই ২০১৩, মঙ্গলবার
ইউনাইটেড পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) বাঘাইছড়ি উপজেলা
ইউনিটের সংগঠক সমশান্তি চাকমা আজ মঙ্গলবার এক বিবৃতিতে রাঙামাটির বাঘাইছড়িতে
মোবাইল অপারেটর টেলিটকের ৫ কর্মীর কথিত অপহরণের সাথে ইউপিডিএফকে জড়িয়ে কতিপয় সংবাদ
মাধ্যমে প্রচারিত খবরকে ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত আখ্যায়িত করে বলেছেন, এ ঘটনার
সাথে ইউপিডিএফ আদৌ জড়িত নয়।
তিনি বলেন ইউপিডিএফ একটি
গণতান্ত্রিক রাজনৈতিক দল; সদস্য, শুভাকাঙ্খী ও জনগণের স্বেচ্ছায় দেয় চাঁদার উপর এই
দল নির্ভরশীল। ইউপিডিএফের ভাবমূর্তি ক্ষুণ্ন করার হীন উদ্দেশ্যে একটি বিশেষ মহল থেকে
কথিত অপহরণের সাথে ইউপিডিএফকে জড়িয়ে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে।
----