মঙ্গলবার, ৩০ জুলাই, ২০১৩

মাটিরাঙ্গায় সেনাবাহিনী কর্তৃক ৪ নিরীহ গ্রামবাসী আটক !

সিএইচটি নিউজ বাংলা, ৩০ জুলাই ২০১৩, মঙ্গলবার
 
খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার সাপমারা এলাকা থেকে গতকাল ২৯ জুলাই সোমবার সেনাবাহিনী কর্তৃক একই পরিবারের তিনজন সহ  ৪ নিরীহ গ্রামবাসীকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন, মাটিরাঙ্গা উপজেলা সাপমারা গ্রামের বাসিন্দা বইদ্যা ত্রিপুরার ছেলে গজেন্দ্র ত্রিপুরা (৬০), গজেন্দ্র ত্রিপুরার দুই ছেলে ধরেন কিশোর ত্রিপুরা (৩০) ও অনিল বিকাশ ত্রিপুরা (২৫) এবং একই গ্রামের লাল কিশোর ত্রিপুরার ছেলে হিমেল জ্যোতি ত্রিপুরা (৩৩)।

জানা যায়, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে মাটিরাঙ্গা জোন থেকে একদল সেনা সাপমারা গ্রামে গিয়ে উক্ত ৪ নিরীহ গ্রামবাসীকে আটক করে নিয়ে যায়। আটকের পর তাদেরকে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করা হয়। পরে তাদের বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে খাগড়াছড়ি জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
-----