সোমবার, ১৭ জুন, ২০১৩

রামগড়ে পাহাড়িদের বাগানের গাছ কেটে দিয়েছে সেটলাররা

সিএইচটি নিউজ বাংলা, ১৭ জুন ২০১৩, সোমবার

খাগড়াছড়ি:  খাগড়াছড়ির রামগড় উপজেলার হাফছড়ি ইউনিয়নের বড় পিলাক এলাকার বৈরাগী পাড়া ও চেঙ্গুলি পাড়ায় সেটলার বাঙালিরা পাহাড়িদের ফলজ ও বনজ বাগানের ১৫০টির মতো গাছ কেটে দিয়েছে বলে খবর পাওয়া গেছে।

জানা যায়, গতকাল ১৬ জুন রবিবার রাতের কোন এক সময় সেটলাররা বাঙালিরা বৈরাগী পাড়ার বাসিন্দা ডা. ক্যসিং মারমার ব্যক্তিগত রাবার বাগানের কমপক্ষে ১০০টি গাছ কেটে দেয়। একই সময়ে পাশ্ববর্তী চেঙ্গুলি পাড়ার বাসিন্দা চাইথোয়াই চোধুরীর বাগানে ৫০টির মতো লিচু গাছ কেটে দেয় তারা।

এ বিষয়ে চাইথোয়াই চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, রাতের অন্ধকারে সেটলাররা আমার বাগান থেকে ৫০টির মতো লিচু গাছ কেটে দিয়েছে। এ ব্যাপারে গুইমারা থানায় এবং রামগড় উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলেও তিনি জানান।

উল্লেখ্য, এর আগে গত ১২ জুন একই ইউনিয়নের পিলাভাঙা গ্রামের অংসা মারমা বাগান থেকে জনৈক এক সেটলার বাঁশ কেটে নিয়ে গিয়েছিল।