সিএইচটি নিউজ বাংলা, ১১ জুন ২০১৩, মঙ্গলবার
কুদুকছড়ি(রাঙামাটি): রাঙামাটি জেলার কুদুকছড়িতে সেনাবাহিনী কর্তৃক আটক
৪ ব্যক্তিকে শারিরীক নির্যাতনের পর রাতে নান্যাচর থানায় হস্তান্তর করা হয়েছে।
যাদেরকে থানায় হস্তান্তর করা হয়েছে তারা হলেন, ১. পাভেল চাকমা(২০) পিতা শুক্র
কুমার চাকমা(ভুলো), গ্রাম-হাজাছড়ি পশ্চিম পাড়া, ২. পূর্ণলাল চাকমা (২৭) পিতা বিনা
রঞ্জন চাকমা, গ্রাম- জুরাছড়ি, ৩. অজিত রঞ্জন চাকমা(৩৭) পিতা- বাঙাল্যা চাকমা-
সুবলছড়ি, ৪. সুজন চাকমা(কালা বাশিঁ) (১৯) পিতা পদ্ম রঞ্জন চাকমা গ্রাম- দক্ষিণ
হাতিমারা, নান্যাচর। তাদের বিরুদ্ধে কি মামলা দায়ের করা হয়েছে কিনা তা জানা যায়নি।
তাদের উপর প্রচণ্ড মারধর করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।
আটককৃতদের মধ্যে সুজন চাকমা আত্মীয়ের বাড়িতে বেড়াতে
এসেছিলেন, পূর্ণলাল চাকমা জীপ গাড়ির হেলপারের কাজ করেন, পাভেল চাকমা ছোটখাটো
ব্যবসা করেন এবং অজিত রঞ্জন চাকমা দিন মজুরী করে জীবিকা নির্বাহ করেন।