সিএইচটি নিউজ বাংলা, ৬ জুন ২০১৩, বৃহস্পতিবার
রাজস্থলী(রাঙামাটি) : রাঙামাটির রাজস্থলী উপজেলার ৩নং বাঙ্গালহালিয়া ইউনিয়নের
১নং ইসলামপুর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মোতালেব হোসেনের বালমুড়া পাড়ার নিজ বসত
ঘরে ডাকাতি হয়েছে। এসময় ডাকাতদের ছোড়া গুলিতে একজন গুরুতর আহত হন। খবর হিলনিউজ২৪
ডটকমের।
পুলিশ ও মোতালেবের পরিবার সুত্র জানায় বুধবার রাত ১.৫০ ঘটিকার
সময় অজ্ঞাত মুখোশধারী ১৫-১৬ জন সশস্ত্র সন্ত্রাসী মোতালেবের বাড়ির সামনে গিয়ে ২
রাউন্ড ফাকা গুলি করে বাড়িতে ঢুকে পরিবারের সকল সদস্যদের হাত পা বেধে বাড়িতে
থাকা নগদ ৪৫ হাজার টাকা, ৬ ভরি স্বর্ণালঙ্কার এবং ৮ টি মোবাইল সেট নিয়ে পালাবার
সময় মোঃ মোতালেব হোসেনকে লক্ষ্য করে গুলি করলে তার স্ত্রীর মোছামৎ হাছিনুর বেগম স্বামীকে বাচাতে গিয়ে গুলিটি তার গায়ে লেগে
যায়। পরে এলাকাবাসীর চিৎকারে
শুনে ডাকাতদল ঝাংকাপাড়া রাস্তা দিয়ে পালিয়ে যায়।
এদিকে গুলিবিদ্ধ মেম্বার এর স্ত্রীর আশঙ্কাজনক অবস্থা দেখা
দিলে রাতেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনার খবর পেয়ে
রাজস্থলী আর্মি ক্যাম্পের কাম্প কমান্ডার মেজর শাহরিয়ার ইফতেখার ঝাংকা পাড়া
আনসার ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মোঃ মনসুর আলী, রাজস্থলী থানার এসআই মোঃ
আরিফুজ্জামান ঘটনাস্থলে পরিদর্শনে গেলে ঘটনাস্থল থেকে দু’টি গুলির খোসা উদ্ধার করে
থানায় নিয়ে আসা হয়।
এবিষয়ে রাজস্থলী থানায় ডাকাতি মামলা রুজু প্রক্রিয়া চলছে
বলে রাজস্থলী থানা অফিসার ইনচার্জ অহিদুল্লাহ সরকার জানান।
-----