সিএইচটি নিউজ বাংলা, ২৯ জুন ২০১৩, শনিবার
রাঙামাটি : রাঙামাটি রাজবন বিহারের বৌদ্ধ ভিক্ষু আর্যদর্শী ভিক্ষু (৩৫)
আত্মহত্যা করেছেন বলে রাজবন বিহার সূত্রে জানা গেছে। আজ শনিবার
সন্ধ্যায় এই ঘটনা ঘটে। নিজ কক্ষে গলায় ফাস দিয়ে তিনি আত্মহত্যা করেন। আত্মহত্যার আগে লেখা একটি চিরকুটে তিনি তার আত্মহত্যার
জন্য কেউ দায়ি নয় বলে লিখে গেছেন।
তার পড়ার টেবিলের ড্রয়ারে রাখা এক লাখ টাকারও অধিক টাকা
রাজবন বিহারের হাসপাতালে ভিক্ষুদের চিকিৎসার্থে
ব্যয় করার জন্য দান করে গেছেন বলেও মৃত্যুর আগ মুহুর্তে চিরকুটে তিনি লিখে যান।
কি কারণে তিনি আত্মহত্যা করেছেন তার সঠিক কারণ জানা না গেলেও
মানসিক সমস্যার কারণে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে রাজবন বিহারের একটি
সূত্র জানিয়েছে।
----