মঙ্গলবার, ২৫ জুন, ২০১৩

আগামী ২৭-২৮ জুন গণতান্ত্রিক যুব ফোরামের ১ম জাতীয় প্রতিনিধি সম্মেলন

সিএইচটি নিউজ বাংলা, ২৫ জুন ২০১৩, মঙ্গলবার

আগামী ২৭-২৮ জুন ২০১৩, দু'দিন ব্যাপী গণতান্ত্রিক যুব ফোরামের প্রথম জাতীয় প্রতিনিধি সম্মেলন খাগড়াছড়ি জেলা সদরের নারাঙখিয়াস্থ সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে অনুষ্ঠিত হবে। ২৭ জুন সকাল ৮.৪৫ টায় শুরু হয়ে পরদিন ২৮ জুন বিকাল ৬টা পর্যন্ত সম্মেলন চলবে।

উক্ত সম্মেলনে তিন পার্বত্য জেলা থেকে শতশত যুব ফোরামের প্রতিনিধি পর্যবেক্ষক যোগদান করবে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত যুব ফোরামের নেতাকর্মীরাও সম্মেলনে যোগদান করবেন।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক বিষয় ছাড়াও পার্বত্য চট্টগ্রাম তথা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ভবিষ্য কর্মপন্থা নির্ধারণ ও কর্মসূচী ঘোষণা দেয়া হবে বলে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
-------