বুধবার, ১৯ জুন, ২০১৩

মাটিরাঙ্গার গোমতিতে পাহাড়ি গ্রামে সেটলারদের হামলা, ঘরবাড়ি ভাঙচুর

সিএইচটি নিউজ বাংলা, ১৯ জুন ২০১২, বুধবার

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নের টাকার মনি পাড়া ও গালামনি পাড়ায় পাহাড়ি গ্রামে সেটলার বাঙালিরা হামলা চালিয়ে ঘরবাড়ি ভাঙচুরের খবর পাওয়া গেছে।

সূত্র জানায়, গতকাল মঙ্গলবার রাত আনুমানিক দেড়টার দিকে গোমতি বাজার এলাকা থেকে একদল সেটলার পাহাড়ি গ্রাম টাকার মনি পাড়া ও গালামনি পাড়ায় ঢুকে হামলা চালায় ও ঘরবাড়ি ভাঙচুর করে। এ সময় পাহাড়িরা ভয়ে সবাই গ্রাম ছেড়ে জঙ্গলে পালিয়ে যেতে বাধ্য হয়। এ হামলায় ক্ষয়-ক্ষতির বিস্তারিত জানা সম্ভব হয়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত (সকাল ১১টা) জানা গেছে, পাহাড়িরা এখনো গ্রামে ফিরে যেতে পারেনি। বর্তমানে ঐ এলাকায় বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে। 
-----