বুধবার, ২৬ জুন, ২০১৩

গণতান্ত্রিক যুব ফোরামের দু’দিন ব্যাপী ১ম জাতীয় প্রতিনিধি সম্মেলন শুরু হচ্ছে কাল

সিএইচটি নিউজ বাংলা, ২৬ জুন ২০১৩, মঙ্গলবার

খাগড়াছড়ি: পার্বত্য চট্টগ্রামের যুব সমাজের প্রতিনিধিত্বকারী সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের দু’দিন ব্যাপী ১ম জাতীয় প্রতিনিধি সম্মেলন শুরু হচ্ছে কাল। খাগড়াছড়ি জেলা সদরের নারাঙখিয়াস্থ সাংস্কৃতিক ইনস্টিটিউট হলরুমে আগামীকাল ২৭ জুন সকালে এ সম্মেলন শুরু হয়ে ২৮ জুন বিকালে শেষ হবে।

সম্মেলনে তিন পার্বত্য জেলা থেকে শতশত যুব ফোরামের প্রতিনিধি পর্যবেক্ষক যোগদান করবে। এছাড়াও পার্বত্য চট্টগ্রামের বাইরে দেশের বিভিন্ন অঞ্চলে কর্মরত যুব ফোরামের নেতাকর্মীরাও সম্মেলনে যোগদান করবেন।

উক্ত সম্মেলনে সংগঠনের সাংগঠনিক বিষয় ছাড়াও পার্বত্য চট্টগ্রাম তথা দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা এবং ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণ ও কর্মসূচী ঘোষণা দেয়া হবে বলে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মাইকেল চাকমা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
------