সিএইচটি নিউজ বাংলা, ১০ ফেব্রুয়ারি ২০১৩,
রবিবার
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নে
আজ ১০ ফেব্রুয়ারি রবিবার গণতান্ত্রিক যুব ফোরাম ও পাহাড়ি ছাত্র পরিষদের যৌথ সম্মেলন
অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন শেষে ১৭ সদস্য বিশিষ্ট গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক
ইউনিয়ন শাখার(বিশেষ থানা মর্যাদা) নতুন কমিটি ও ১৩ সদস্য বিশিষ্ট পাহাড়ি ছাত্র পরিষদের
কমিটি গঠন করা হয়।
আজ রবিবার সকাল ১১টায় সাজেক ইউনিয়নের গঙ্গারাম
দোর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক ইউনিয়ন শাখার বিদায়ী
সভাপতি আনন্দ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপল্স
ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর কেন্দ্রীয় সংগঠক শান্তিদেব চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাদ্রী চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি চিক্কেধন
চাকমা, খাগড়াছড়ি জেলা শাখার সহ সভাপতি শান্তবীর চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের দিঘীনালা থানা শাখার সভাপতি অংকন চাকমা, সাজেক ভূমি রা কমিটির সভাপতি জ্ঞানেন্দু বিকাশ চাকমা, সাজেক নারী সমাজের সভাপতি নিরূপা চাকমা ও লিটন চাকমা প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন-নির্যাতন অব্যাহত রয়েছে। সাজেক থেকে পাহাড়িদের
উচ্ছেদ করার লক্ষে বার বার হামলা চালানো হয়েছে। ঘরবাড়ি পুড়িয়ে দিয়ে
ছাড়খার করে দেয়া হয়েছে। লক্ষী বিজয়,
বুদ্ধপুদি ও লাদু মনি চাকমাকে খুন করা হয়েছে।
বক্তারা পার্বত্য চট্টগ্রামে পূর্ণস্বায়ত্তশাসনের
আন্দোলন জোরদার করার মাধ্যমে সকল ধরনের নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য
ছাত্র-যুব সমাজের প্রতি আহ্বান
সম্মেলন শেষে সকলের সম্মতিক্রমে সুপন চাকমাকে
সভাপতি, স্বাগতম চাকমাকে সাধারণ সম্পাদক ও ধনেশ্বর চাকমাকে সাংগঠনিক
সস্পাদক নির্বাচিত করে গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক ইউনিয়ন শাখার (থানা শাখার মর্যাদা)
নতুন কমিটি এবং রিপন জ্যোতি চাকমাকে সভাপতি, জিকো চাকমাকে সাধারণ
সম্পাদক ও অতুল জীবন চাকমাকে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করে পাহাড়ি ছাত্র পরিষদের
সাজেক ইউনিয়ন কমিটি গঠন করা হয়।