সিএইচটি নিউজ বাংলা, ৪ জানুয়ারি ২০১৩, সোমবার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার আমতলী ইউনিয়নের
অপূর্ণ মহাজন পাড়ার বাসিন্দা কলিন কুমার ত্রিপুরা(৩৫) পিতা- ধর্মজয় ত্রিপুরাকে পলাশপুর
জোনের বিজিবি(বর্ডার গার্ড বাংলাদেশ) সদস্যরা গ্রেপ্তার করেছে।
জানা যায়, গত ১ ফেব্রুয়ারি ২০১৩, শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে কলিন কুমার ত্রিপুরা বিরাশি মুড়া
থেকে কাজ শেষে নিজ বাড়িতে ফিরছিলেন। ফেরার পথে পলাশপুর বিজিবি জোন অধিনায়ক লেঃ কর্ণেল নুরুজ্জামান'র নেতৃত্বে বিজিবি সদস্যরা তাকে গ্রেপ্তার করে। পরে তার হাতে একটি
দেশীয় একনলা গাদা বন্দুক গুঁজে দিয়ে মাটিরাঙ্গা থানায় হস্তান্তর করে। তার বিরুদ্ধে মাটিরাঙ্গা
থানায় একটি মামলা (মামলা নং-০১,
তারিখ ০২.০২.২০১৩) দায়ের করে পরদিন তাকে খাগড়াছড়ি
জেল হাজতে পাঠানো হয়েছে।#