শনিবার, ২ ফেব্রুয়ারি, ২০১৩

বান্দরবানে এক পাহাড়ি কলেজ ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা


সিএইচটি নিউজ বাংলা, ২ ফেব্রুয়ারি ২০১৩, শনিবার
বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে বালাঘাটাস্থ সরকারী মহিলা কলেজের এক পাহাড়ি
ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার বালাঘাটা বাজারের স্থানীয় কয়েকজন বখাটে বাঙালি যুবক উক্ত ছাত্রীর শ্লীলতাহানীর চেষ্টা করেন

প্রত্যক্ষদর্শী ছাত্রীটির বান্ধবী নুংসিংওয়াং মারমা জানান, সে ও তার বান্ধবী গতকাল শুক্রবার সকালে বালাঘাটা বাজারের একটি মোবাইল রির্চাজের দোকানে যায়সেখানে তার বান্ধবীকে ধাক্কা দেয় ইমরান নামে এক যুবকএসময় তার সঙ্গে আরো তিনজন যুবক উপস্থিত ছিলএসময় তারা কোনো ধরনের উচ্চ বাক্য না করে তারা দ্রুত সরে গিয়ে শহরে অন্য মার্কেটে কেনাকাটা করতে যায়কেনাকাটা শেষ করে কলেজে ফেরার সময় বালাঘাটা বাজারে প্রধান সড়কে আবারো ওঁৎ পেতে থাকে উক্ত যুবকেরাএসময় যুবকরা তাদেরকে জোর করে গাড়ীতে উঠাতে চায়

কলেজের অফিস সহকারী নাইশৈমং মারমা জানান, এসময় মেয়েরা এঘটনায় বখাটে যুবকদের বাধা প্রদান করতে গেলে স্থানীয় মো: ইমরান আমার মোবাইল কেড়ে নিয়ে যায়এসময় যুবকেরা সেখানে ছাত্রীদের তুলে নেয়ার হুমকি প্রদান করেএসময় মো: ইমরানের সাথে হামিদ ও অন্য এক যুবক উপস্থিত ছিল। 

 প্রত্যক্ষদর্শী স্থানীয় দোকানদার লিয়াকত জানান, তিনি উক্ত যুবকদের এধরণের কাজ না করার জন্য বলে ছিলেনকিন্তু তারা কথা শুনেনিঘটনার শিকার ছাত্রীটি জানান, তাকে ভয় দেখিয়ে জোরপূর্বক গাড়ীতে তুলতে চেয়েছিল ছেলেরাপরে ব্যর্থ হয়ে তারা তাকে কাপড় খুলে রাস্তায় ছেড়ে দেওয়ার হুমকি দেয়। 

এ ব্যাপারে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইমতিয়াজ আহমেদ জানান, ঘটনা খবর শুনার সাথে সাথে ঘটনাস্থালে পুলিশ সদস্যদের পাঠানো হয়েছেপুলিশ বিষয়টি তদন্ত করছেএছাড়াও এবিষয়ে অভিযোগ করলে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।#