শনিবার, ৫ জানুয়ারি, ২০১৩

চট্টগ্রাম বন্দর এলাকায় সন্তু গ্রুপ কর্তৃক অপহৃত অনুপম চাকমাকে উদ্ধারের দাবি


সিএইচটি নিউজ বাংলা, ৫ জানুয়ারি ২০১২, শনিবার
গণতান্ত্রিক যুব ফোরাম চট্টগ্রাম বন্দর থানা শাখার সভাপতি বিজয় চাকমা আজ ৫ জানুয়ারী ২০১৩ এক বিবৃতিতে জেএসএস সন্তু লারমা গ্রুপ কর্তৃক অপহৃত অনুপম চাকমাকে উদ্ধারে কার্যকর পদপে গ্রহণের জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন

বিবৃতিতে তিনি বলেন, 'গত ১৪ নভেম্বর ২০১২ রাতে অনুপম চাকমাকে ব্যারিস্টার কলেজ রোডস্থ ভাড়া বাসা থেকে অপহরণ করা হয়সেই পর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে নাঅপহরণের পূর্বে অনুপম চাকমা বন্দরটিলায় একটি গার্মেন্ট ফ্যাক্টরিতে চাকুরী করতেনতার স্ত্রী জিতা চাকমা এ বিষয়ে গত ২৬ ডিসেম্বর বাদী হয়ে জেএসএস সন্তু গ্রুপের সদস্য বসু কুমার চাকমা, সিকো চাকমা, সুমন চাকমা, সুগম চাকমা, বকুল চাকমা, অজয় চাকমা ও শরৎ জ্যোতি চাকমার বিরুদ্ধে চট্টগ্রামে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে একটি অপহরণ মামলা দায়ের করেনএর পরদিন বন্দর থানা পুলিশ সুগম চাকমাকে গ্রেফতার করতে সম হলেও বাকি আসামীরা এখনো পলাতক রয়েছে' [বন্দর থানা মামলা নং: ৩৬ তাং ২৮/১২/২০১২ ইং ধারা ৩৬৪/৩৪ দ:বি:]

জিতা চাকমা এখন দুই সন্তান নিয়ে পাগল-প্রায় হয়ে জীবন যাপন করছে বলে ডিওয়াইএফ নেতা উল্লেখ করেন এবং অবিলম্বে পলাতক আসামীদের গ্রেফতারপূর্বক অনুপম চাকমাকে উদ্ধারের দাবি জানান

তিনি আরো বলেন, মদ-জুয়া ও মাদকে আসক্ত সন্তু গ্রুপের সদস্যরা ধর্ষণসহ বিভিন্ন অপকর্মে জড়িতইতিপূর্বে ২০১১ সালের ২৩ এপ্রিল তারা চট্টগ্রামের দেওয়ান হাট থেকে ডিওয়াইএফ সদস্য লেনিন চাকমাকে অপহরণ করেতার হদিস এখানো পাওয়া যায়নিধারণা করা হয় জেএসএস সন্ত্রাসীরা তাকে গুম করেছে। খবর প্রেস বিজ্ঞপ্তি।
----------------