বৃহস্পতিবার, ২৪ জানুয়ারি, ২০১৩

মাটিরাঙ্গার তবলছড়িতে সেটলার কর্তৃক ৭ বছর বয়সী এক পাহাড়ি শিশু ধর্ষণ প্রচেষ্টার শিকার


সিএইচটি নিউজ বাংলা, ২৪ জানুয়ারি ২০১৩, বৃহস্পতিবার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি এলাকার বর্ণাল ইউনিয়নের কদমতলী ও মাষ্টার পাড়ার মধ্যবর্তী রিপ্রু টিলা নামক স্থানে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী এক পাহাড়ি নারী শিশু সেটলার কর্তৃক ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছেশিশুটি তবলছড়ি পি কে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্রীতার বাড়ি কদমতলী গ্রামেআজ ২৪ জানুয়ারি বৃহস্পতিবার বেলা ১:৩০টার দিকে এ ঘটনা ঘটে

জানা যায়, বিদ্যালয় থেকে কাশ শেষে বাড়ী ফেরার পথে শিশুটি রিপ্রু টিলা নামক স্থানে এসে পৌঁছলে জনৈক সেটলার যুবক তাকে একা পেয়ে রাস্তা থেকে জঙ্গলে জোরপূর্বক তুলে নিয়ে গিয়ে ধর্ষণ প্রচেষ্টা চালায়এ সময় সেখানকার স্থানীয় এক মার্মা ছেলে এ ঘটনা দেখতে পেয়ে সে আরো কয়েকজন সঙ্গীকে ডেকে নিয়ে এসে চিৎকার দিতে দিতে ঘটনাস্থলের দিকে গেলে তাদেরকে দেখে সেটলার যুবকটি পালিয়ে যায়পরে তারা শিশুটিকে উদ্ধার করে নিয়ে এসে বাড়িতে পৌঁছে দেয়ঘটনাস্থলে সেটলার যুবকের ব্যবহৃত সেন্ডেল পাওয়া গেছেশিশুটির অভিভাবক ও স্থানীয় মুরুব্বীরা এ ঘটনা বিষয়ে বর্ণাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আলী আকবরকে ফোনে অবহিত করেছেন বলে জানা গেছে। তবে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে কিনা তা জানা যায়নি।#