সিএইচটি নিউজ বাংলা, ২৩ ডিসেম্বর ২০১২, সোমবার
রাঙামাটির কাউখালী উপজেলার কলমপতি ইউনিয়নের বড়ডলু গ্রামে ৮ম
শ্রেণীতে পড়ুয়া স্কুল ছাত্রী থোমাচিং মার্মাকে ধর্ষণের পর হত্যার প্রতিবাদে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত পাহড়ি শিক্ষার্থীরা আজ ২৩ ডিসেম্বর রবিবার
মানববন্ধন ও
সমাবেশ
করেছে।
চবি ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে মানববন্ধন শেষে তারা স্টেশন রোডে গিয়ে
এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে বক্তব্য রাখেন
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের চবি শাখার আহ্বায়ক শিমন চাকমা,
বিএমএসসি’র
মংসাচিং মারমা ও উবাথোয়াই মারমা, ছাত্র ফেডারেশনের আজিজ, ছাত্রফ্রন্টের তমাল, চবি’র পরিসংখ্যান বিভাগের
মাস্টার্সের ছাত্র প্রীতিময় খীসা ও ধন বিকাশ চাকমা প্রমুখ।
বক্তারা ঘটনার নিন্দা জানিয়ে অবিলম্বে থোমাচিং
মার্মাকে ধর্ষণ ও হত্যার সাথে জড়িতদের খুঁজে বের
করে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।