শুক্রবার, ১৪ ডিসেম্বর, ২০১২

পানছড়িতে সেটলার কর্তৃক এক পাহাড়ি নারী ধর্ষণ প্রচেষ্টার শিকার


সিএইচটি নিউজ বাংলা, ১৪ ডিসেম্বর ২০১২, শুক্রবার
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার উল্টাছড়ি ইউনিয়নের মরাটিলার বাচা কার্বারী পাড়ায় এক পাহাড়ি নারী (১৭) সেটলার কর্তৃক ধর্ষণ প্রচেষ্টার শিকার হয়েছে বলে খবর পাওয়া গেছেগতকাল ১৩ ডিসেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে

জানা যায়, ঘটনার দিন বিকাল আনুমানিক সাড়ে ৪টার সময় ওই নারী পানি আনতে বাড়ির পাশ্ববর্তী ছড়ায় যায়এ সময় সেখানে রাস্তা সংস্কার কাজে নিয়োজিত উল্টাছড়ি ইউনিয়নের মোল্লা পাড়ার মুজিবুর রহমানের ছেলে হাসান আলী(৩০) তার পিছনে পিছনে গিয়ে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালায়তবে মেয়েটি কোন রকমে পালিয়ে আসতে সক্ষম হয়পরে ওই নারী এ ঘটনাটি তার মাকে বললে ঘটনাটি জানাজানি হয়এ বিষয়ে আজ ১৪ ডিসেম্বর শুক্রবার স্থানীয় ত্রিপুরা ও বাঙালি মুরুব্বীরা মিলে সামাজিকভাবে সালিশ বৈঠক করেছেন বলে জানা গেছে
..........