সিএইচটি নিউজ বাংলা,
১৪ ডিসেম্বর ২০১২, শুক্রবার
আজ ১৪ই ডিসেম্বর, শহীদ বুদ্ধিজীবী দিবস। ইতিহাসের পাতায়
কালো আখরে উৎকীর্ণ
বেদনা বিধূর কালবেলা। ১৯৭১ সালের এ দিনে
পাকিস্তানি হানাদার বাহিনী
আলবদর-রাজাকার বাহিনীর সহযোগিতায়
নারকীয়ভাবে হত্যা করেছিল এ দেশের শ্রেষ্ঠ সন্তানদের।
মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের ঠিক দু’দিন আগে দিশাহারা হানাদার পাকিবাহিনী পরাজয়ের প্রতিশোধ নিতে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা নিয়ে এই নির্মম হত্যাকাণ্ড চালায়।
মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় অর্জনের ঠিক দু’দিন আগে দিশাহারা হানাদার পাকিবাহিনী পরাজয়ের প্রতিশোধ নিতে দেশকে মেধাশূন্য করার পরিকল্পনা নিয়ে এই নির্মম হত্যাকাণ্ড চালায়।
অপরদিকে এই দিনে পার্বত্য চট্টগ্রামে কুকিছড়া এলাকার গাছবানে
মুক্তিবাহিনী কর্তৃক জুম্মদের উপর এক নৃশংস হত্যাকান্ড চালানো হয়। এদিন মুক্তিবাহিনীর সদস্যরা কমপক্ষে ৮ জন নিরীহ জুম্মকে গুলি করে হত্যা করে এবং
জুম্মদের বাড়ি ঘরে আগুন লাগিয়ে দেয়।
এছাড়াও গত বছর অর্থাৎ ২০১১ সালের এই দিনে দিঘীনালার কবাখালীতে সেটলাররা হামলা চালিয়ে চিগোন মিলা চাকমাকে হত্যা করে। সেটলারদের হামলায় এদিন আরো বেশ কয়েকজন জুম্ম আহত হয়।
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) বুদ্ধিজীবী
হত্যা সহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত সকল হত্যাকান্ডের তদন্ত ও বিচার দাবি করেছে।
এ দিনটির স্মরণে ইউপিডিএফ আজ ১৪ ডিসেম্বর শুক্রবার ঢাকায়
শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ, খাগড়াছড়ি সদরের গাছবান, মানিকছড়ি ও দিঘীনালায়
স্মরণসভার আয়োজন করেছে।