বৃহস্পতিবার, ১ নভেম্বর, ২০১২

রামগড়ে ১২ বছরের এক পাহাড়ি কিশোরীকে ধর্ষণের চেষ্টা!


সিএইচটি নিউজ বাংলা, ১ নভেম্বর ২০১২, বৃহস্পতিবার
খাগড়াছড়ির রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের গরুকাটা গ্রামের ১২ বছর বয়সী ত্রিপুরা সম্প্রদায়ের এক কিশোরীকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে রামগড় ইউনিয়নের খাগড়াবিল গ্রামের মো: সালু(৪০) নামের এক সেটলার বাঙালিআজ ১ নভেম্বর বৃহস্পতিবার এ ঘটনা ঘটে

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাল ২:৩০টার দিকে গরুকাটা গ্রামের বাসিন্দা নীল কুমার চাকমা পাশ্ববর্তী রাজেন্দ্র ত্রিপুরার বাড়িতে বেড়াতে যায়সেখানে গিয়ে তিনি রাজেন্দ্র ত্রিপুরার ১২ বছরের কিশোরী মেয়েকে তার বাড়ি থেকে মদ আনতে পাঠায়এ সময় তার (নীল কুমারের) বাড়িতে মো: সালু মদ পান করছিলেনবাড়িতে আর অন্য কেউ ছিলেন নাএ সুযোগে মো: সালু ঐ মেয়েটিকে ধরে ধর্ষণের চেষ্টা চালায়মেয়েটির চিৎকারে এ সময় গ্রামের আশে-পাশের লোকজন ছুটে এসে মো: সালুকে আটক করে আচ্ছা ধোলাই দেয়পরে তাকে বাঙালী মুরুব্বীদের হাতে তুলে দেয়া হয়েছে বলে জানা গেছে।