রবিবার, ১৪ অক্টোবর, ২০১২

মাটিরাঙ্গা থেকে আটক দুই কলেজ ছাত্রের জামিনে মুক্তি লাভ, ২টার পর সড়ক অবরোধ প্রত্যাহার


সিএইচটি নিউজ বাংলা, ১৪ অক্টোবর ২০১২, রবিবার
খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে পুলিশ কর্তৃক আটক হওয়া মাটিরাঙ্গা কলেজের দুই কলেজ ছাত্র পঙ্কজ ত্রিপুরা(১৮) ও নিপন ত্রিপুরা(১৭)আদালত থেকে জামিন লাভ করায় মাটিরাঙ্গা, রামগড় ও মানিকছড়ি উপজেলাসহ খাগাড়ছড়ি-চট্টগ্রাম, খাগড়াছড়ি-ঢাকা সড়কে আজ রবিবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ দুপুর ২টার পর প্রত্যাহার করা হয়েছেখাগড়াছড়ি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইখতেয়ার উদ্দিন মল্লিকের আদালতে হাজির করে জামিনের আবেদন করা হলে আদালত তাদের জামিন মঞ্জুর করেন

আটক দুই কলেজ ছাত্রের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে পাহাড়ি ছাত্র পরিষদ এ সড়ক অবরোধের ডাক দেয়

অবরোধ চলাকালে উপজেলাগুলোতে আভ্যন্তরীণ ও দুরপাল্লার কোন যান চলাচল করেনিখাগড়াছড়ি থেকে ঢাকা-চট্টগ্রামেও কোন যান ছেড়ে যায়নিঅপ্রীতিকর কোন ঘটনার খবরও পাওয়া যায়নি

পাহাড়ি ছাত্র পরিষদের মাটিরাঙ্গা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক প্রবীর ত্রিপুরা এক বিবৃতিতে সড়ক অবরোধ সফল করায় যান মালিক সমিতি ও সর্বস্তরের জনগণের প্রতি ধন্যবাদ জানিয়েছেন

বিবৃতিতে তিনি আটক দুই কলেজ ছাত্রের জামিন মঞ্জুর করায় আদালতকে ধন্যবাদ জানিয়ে বলেন, পুলিশ নিরপরাধ দুই কলেজ ছাত্রকে অহেতুক হয়রানি করার উদ্দেশ্যে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছেতিনি অবিলম্বে দায়েরকৃত সকল মিথ্যা মামলা প্রত্যাহার ও পুলিশী হয়রানি বন্ধের দাবি জানিয়েছেন

তিনি আরো বলেন, আগামী দুই মাসের মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আবারো কঠোর কর্মসূচি দেয়া হবে

উল্লেখ্য, গত ১০ অক্টোবর বুধবার বিনা কারণে পুলিশ মাটিরাঙ্গা উপজেলার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকা থেকে উক্ত দুই কলেজ ছাত্রকে গেফতার করে মিথ্যা মামলা দিয়ে খাগড়াছড়ি জেল হাজতে পাঠায়