সিএইচটি নিউজ বাংলা, ৩০ জুলাই ২০১২, সোমবার
খাগড়াছড়ির দিঘীনালা থেকে আটককৃত ইউনাইটেড
পিপল্স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সংগঠক জনপ্রিয় চাকমা(৪০) জামিনে মুক্তি লাভ
করেছেন। গতকাল ২৯ জুলাই খাগড়াছড়ি জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো:
আমিনুল ইসলাম তার জামিন মঞ্জুর করেন। এরপর বিকালে খাগড়াছড়ি জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়। এ্যাডভোকেট আশুতোষ
চাকমা তার মামলার কার্যক্রম পরিচালনা করেন।
উল্লেখ্য, গত ২৪ জুন নিজ বাগান
থেকে কাজ শেষে ফেরার পথে দিঘীনালার থানা বাজার থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। এরপর পুরোনো ৪টি মামলায়
গ্রেফতার দেখিয়ে দিঘীনালা থানা থেকে তাকে খাগড়াছড়ি জেলা কারাগারে পাঠানো হয়। দীর্ঘ ১ মাসের অধিক
কারাভোগের পর তিনি জামিনে মুক্তি লাভ করলেন।