সিএইচটি নিউজ বাংলা, ১১ জুন ২০১২, সোমবার
ভূমি কমিশন ঘেরাও কর্মসূচিতে পুলিশী বাধার
প্রতিবাদে খাগড়াছড়িতে গণতান্ত্রিক যুব ফোরামের ডাকে দ্বিতীয়
দিনের সড়ক অবরোধ চলছে। কিছুক্ষণ আগে পুলিশ ও র্যাব দক্ষিণ খবংপুজ্জে এলাকায় ঢুকে
সাধারণ লোকজনসহ পিকেটারদের ধাওয়া করে এবং রাবার বুলেট নিক্ষেপ করেছে। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।
অন্যদিকে স্বনির্ভর ও উত্তর খবংপুজ্জে এলাকায়
র্যাব, পুলিশ ও সেনা সদস্যরা অবস্থান নিয়েছে। ফলে এলাকায় চরম আতঙ্ক বিরাজ করছে।