সোমবার, ২১ মে, ২০১২

ইউপিডিএফ নেতা শহীদ অনিমেষ চাকমার ১ম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা অনুষ্ঠিত

সিএইচটি নিউজ বাংলা, ২১ মে ২০১২
খাগড়াছড়ির দিঘীনালায় ইউপিডিএফ-এর কেন্দ্রীয় নেতা শহীদ অনিমেষ চাকমার ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শোক র‌্যালি ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ মে সোমবার সকাল ১০টায় দিঘীনালা উপজেলা সদরের ইউপিডিএফ কার্যালয়ের সামনে থেকে একটি শোক র‌্যালি বের হয়ে থানা বাজার, বাস স্টেশন ঘুরে দিঘীনালা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর দিঘীনালা ইউনিটের প্রতিনিধি কিশোর চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রেমিন চাকমা ও দিঘীনালা উপজেলা কমিটির সভাপতি বিধান চাকমা।

স্মরণ সভায় বক্তারা বলেন, অনিমেষ চাকমা সমাজ ও জাতির জন্য একজন প্রতিশ্রুতিশীল নেতা ছিলেন। জাতীয় অস্তিত্ব রক্ষার আন্দোলনে তিনি সব সময় সোচ্চার ভূমিকা পালন করে গেছেন।

বক্তারা অভিযোগ করে বলেন, হত্যাকান্ডোর এক বছর অতিক্রান্ত হওয়ার পরও প্রশাসন এখনো খুনীদের বিরুদ্ধে কোন পদক্ষেপ গ্রহণ করেনি । বরং খুনীরা প্রশাসনের নাকের ডগায় থেকে নানা অপকর্ম চালিয়ে যাচ্ছে। তারা খুনীদের বিরদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোর দাবি জানান।

উল্লেখ্য, ২০১১ সালের ২১ মে রাঙ্গামাটির সুবলঙ ইউনিয়নের মিদিঙাছড়িতে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যরা অনিমেষ চাকমা সহ ৪ জনকে গুলি করে হত্যা করে