সিএইচটি নিউজ বাংলা, ২৮ এপ্রিল ২০১২
রাঙামাটির লগদুতে সেটলার কর্তৃক এক পাহাড়ি নারীকে
ধর্ষণের পর কুপিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। আজ ২৮ এপ্রিল
শনিবার
এ
ঘটনা ঘটে।
জানা যায়, লংগদু উপজেলার ৩নং গুলশাখালী
ইউনিয়নের ৬নং ওয়ার্ডের জারুলছড়ি গ্রামের বাসিন্দা কালা ধন চাকমার স্ত্রী আলপনা
চাকমা(ডাক নাম চিবাচোগী) (৪৫) সকালে মিইনী দোর বাজারে গিয়েছিলেন। বাজার
থেকে ফেরার পথে দুপুর ১টার সময় চাকমা পাড়া ও বাঙালি পাড়ার মধ্যবর্তী নির্জন
স্থান এরশাদ মাষ্টারের আম বাগানে এসে পৌঁছলে একা পেয়ে একদল
সেটলার
তাকে
ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ করে এবং ধর্ষণের পর
কুপিয়ে হত্যার চেষ্টা চালায়। এক পর্যায়ে সেটলাররা মৃত
ভেবে তাকে ফেলে রেখে পালিয়ে যায়। পরে বিকালে স্থানীয় এলাকাবাসী তাকে
মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে। তার মাথায় এবং শরীরে বিভিন্ন স্থানে চারটি
আঘাতের
চিহ্ন রয়েছে বলে সূত্র থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে। বর্তমানে তাকে লংগদু রাবেতা
হাসপাতালে ভর্তি করা হয়েছে।